অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংএর ভিত্তি।

সেই কবে থেকে জেনে এসেছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ৪টি ভিত্তি:

১) Polymorphism
২) Abstraction
৩) Inheritance
৪) Encapsulation

NDC তে যেসব পোলাপাইন পরে তারা ভবিষ্যতে সুপার কম্পিউটারকে হারিয়ে দিবে কিনা তাতে সন্দেহ নাই। কিন্তু পূর্ববর্তী সত্যকে তারা পরিবর্তন করতে পারবে না। পৃথিবীতে এ পর্যন্ত যত সিরিয়াস অবজেক্ট ওরিয়েন্টেড প্রগ্রামিং ভাষা লেখা হয়েছে, তাতে এই ৪ ফিচার অবশ্যই আছে(আমি মনে করি)। এর মধ্যে জাভা হলো বিশুদ্ধ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। অপরদিকে C++ মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা। এই MCQ টি বহুপদী সমাপ্তিসূচক হলে ভালো হতো বলে মনে করি। জাভা এবং C++ উভয়ের কাছেই Polymorphism ফিচার আছে।
উত্তর: ক, গ উভয়ই হবে। (অবশ্য যদি NDC এর শিক্ষক বা পোলাপাইনরা "মার্চ ফর ওরাকল" করে JDK সোর্স কোড থেকে জাভার Polymorphism ফিচার হটিয়ে দেয়, সেটা ভিন্ন কথা :-) )

0 Comment:

Post a Comment

আপনার যৌক্তিক মতামত লিখুন...