মবের ভবিষ্যত।

ছবির পোষ্টটি দেখে একটি কবিতার কথা মনে পড়লো: যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল, আমি কোন কথা বলিনি, কারণ আমি কমিউনিস্ট নই।
তার পর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলিকে ধরে নিয়ে গেল, আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই।
তার পর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে, আমি তখনও চুপ করে ছিলাম, কারণ আমি ইহুদি নই।
আবার এল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি টু শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই।
শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে, আমার পক্ষে কেউ কোনও কথা বলল না, কারণ, কথা বলার মত তখন আর কেউ বেঁচে ছিল না।
মার্টিন নিম্যোলার। (1892-1984)

0 Comment:

Post a Comment

আপনার যৌক্তিক মতামত লিখুন...